logo
খবর

ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪
Copied!
ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভারতীয় হাইকমিশন, বারিধারা, ঢাকা। ৩১ ডিসেম্বর ২০২৪। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে যান ড. ইউনূস। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।

ড. ইউনূস ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময়য় তিনি মনমোহন সিংকে নিয়ে স্মৃতিচারণ করেন।

ড. ইউনূস বলেন, (প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও) তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক প্রজ্ঞাবান ছিলেন তিনি। ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে