logo
খবর

মাইনাস টুর আশা পূরণ হবে না, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার: আমীর খসরু

প্রতিবেদক, বিডিজেন১১ জানুয়ারি ২০২৫
Copied!
মাইনাস টুর আশা পূরণ হবে না, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মাইনাস টুর আশা জীবনেও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম কাজ হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বিএনপির যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শাখার সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ প্রবাস থেকে আসা বেশ কয়েকজন নেতাকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে নির্বাচন। এটা হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হবে।

তিনি আরও বলেন, বিরাজনীতিকরণ বা মাইনাস টু—কেউ যদি এ রকম মনগড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে মাইনাস টুর কথা যারা বলে, এটা তাদের উইশফুল থিঙ্কিং (কাল্পনিক ভাবনা)। ওই আশা জীবনেও পূরণ হবে না। ওটা এরশাদ পারেননি, এক-এগারোতে পারেনি। আর এখন তো বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। একে নিশ্চিহ্ন করা যাবে না।’

তিনি বলেন, গত ১৬ বছর এই লোকগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী, মানবতাবিরোধী, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটল হিলের সামনে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, স্লোগান দিয়েছেন। এদের বিরুদ্ধে এবং তাদের আত্মীয়স্বজনের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে, নির্যাতন করেছে। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব নিবেদিত নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে