logo
খবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ মার্চ ২০২৫
Copied!
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে