বিডিজেন ডেস্ক

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”