logo
খবর

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের আশা করে বিএনপি: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জুলাই ২০২৫
Copied!
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের আশা করে বিএনপি: মির্জা ফখরুল
শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দল এবং 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ জুলাই ২০২৫। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার (২০ জুলাই) শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দল এবং 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে।

শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'হাসিনা হচ্ছে মানবজাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। বিএনপির প্রথম কাজ হবে হাসিনাসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনা।'

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দ্বিতীয় কাজ হবে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত পরিবারগুলোর পুনর্বাসন করা ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা করতে না পারলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি আজই বলবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দলের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করার জন্য।

এসময় নির্বাচন নিয়ে তিনি বলেন, 'আমি গতকালও বলেছি, আজও বলছি নির্বাচন হবে। নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের বিষয়। আমি আজকেই দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করার। এই ফান্ডের মাধ্যমে এই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ইতিমধ্যে তারেক রহমান “আমরা বিএনপি পরিবার” সংগঠনের মাধ্যমে এই কাজটি করছেন।’

মির্জা ফখরুল বলেন, 'অনুষ্ঠানে পরিবারের সদস্যরা আক্ষেপ প্রকাশ করেছেন। তারা আশা করেছিলেন রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে গণঅভ্যুত্থানের পর। নতুন একটি কাঠামো তৈরি হবে, একটি নতুন বাংলাদেশ দেখবে সবাই।'

'বিষয়টি হচ্ছে রাজনীতি অত্যন্ত সহজ পথ নয়। ইট ইজ নট এ বেড অব রোজেজ। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই,' বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, ভিন্নমত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে। কেউ ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এসব বিষয়গুলোকে একত্রিত করে রেইনবো স্টেট গঠন হবে, যার স্বপ্ন অনেক আগেই দেখেছিলেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল আরও বলেন, আজকে সংস্কার নিয়ে যেসব কথা হচ্ছে, সংস্কার নিয়ে যেসব প্রস্তাব আসছে তার প্রত্যেকটা প্রস্তাব দলটি ২০২২ সালে দিয়েছিল।

তিনি বলেন, 'কতজন শহীদ হয়েছেন, আমার কতজন ত্যাগ স্বীকার করেছে এসব বিতর্কে যেতে যাই না। কারণ এসব আলোচনা স্বার্থপরতার পরিচয় বহন করে। আমাদের দায়িত্ব হচ্ছে জাতিকে ওপরে তুলতে হবে। উদ্দেশ্য একটাই সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে— এই ধরনের একটি রাষ্ট্র চাই।'

আরও পড়ুন

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে