logo
খবর

ধানমণ্ডি ৩২-এ ব্যাপক ভাঙচুর

প্রতিবেদক, বিডিজেন০৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ধানমণ্ডি ৩২-এ ব্যাপক ভাঙচুর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিক্ষোভ ও ভাঙচুর চলছে। ৫ ফেব্রয়ারি ২০২৫। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের গেট ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে একদল বিক্ষুব্ধকারী ছাত্র–জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনলাইন ভাষণের প্রতিবাদে ধানমণ্ডি-৩২ নম্বরে বুলডোজার নিয়ে মিছিল করার ঘোষণা দেয় বিক্ষুব্ধরা।

ঘোষণা অনুযায়ী রাত ৯টায় বুলডজার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুমকি দিলেও বিক্ষুব্ধরা কর্মসূচি পাল্টে রাত ৮টার মধ্যে মিছিল নিয়ে ৩২ নম্বরে পৌঁছে যায় এবং বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

এ সময় বিক্ষুব্ধরা বলেন, ৩২ নম্বরের এই বাড়ি স্বৈরাচার আর ফ্যাসিবাদের প্রথম প্রতীক। এই বাড়িকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দেশে মুজিববাদ বলে কিছু থাকবে না। ফ্যাসিজমের কোনো চিহ্ন থাকবে না।

এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেয়। অনেকেই বাড়ির দোতালায় উঠে ভাঙচুর চালায় এবং হাতুড়ি, শাবল ও কাঠ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাড়ির অন্য অংশ ভাঙচুর করে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে