logo
খবর

অপারেশন ডেভিল হান্ট: সিলেট ও কুমিল্লায় ২১ জন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
অপারেশন ডেভিল হান্ট: সিলেট ও কুমিল্লায় ২১ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন কুমিল্লায় গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মী ও সমর্থক।

খবর প্রথম আলোর।

সিলেটে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাদমান কবির, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা ফজলুর রহমান, বিমানবন্দর থানা এলাকার নাজিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাবেক লীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা হাসেম খান, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার আনোয়ার হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার ইয়ামিন আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহেদ আহম্মদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটে র‍্যাবের অভিযানে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেছার আহমেদ (৪০) সিলেট সদরের মোগলাগাঁও ইউপির সদস্য। তিনি মোগলাগাঁও ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সিলেট সদরের যুগীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নেছার আহমেদের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান। তিনি বলেন, তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুমিল্লায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ৩ দিনে জেলাটিতে ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও সমর্থক। এর আগে সোমবার চারজন এবং রোববার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন জানান।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বুড়িচং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, কুমিল্লা নগরের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, ছাত্রলীগের সাবেক নেতা গোলাম হোসেন তপন, সাজাপ্রাপ্ত অভিযুক্ত রনি, মুরাদনগরের ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের ফয়েজ আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, কুমিল্লায় কুমিল্লায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলমান। গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের ২ দিনে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে