logo
খবর

প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালে বাবা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুন ২০২৫
Copied!
প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালে বাবা
ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন নূর ইসলাম। ছবি: আজকের পত্রিকা

‘ওরে যে কষ্ট করে, ফইর‍্যাত [অন্যের জমিতে শ্রম] দিয়ে বড় করছি, জমিজমা বেইচ্যা, দেনা হয়ে বিদেশে পাঠাইছি। ও আমারে এহন চিনেই না। বউর কথা শুনে ওর শ্বশুরবাড়ির মানুষ আইন্যা আমারে হাতর দিয়্যা মাইরছে [মারধর]।’ প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালের বিছানায় বসে কেঁদে কেঁদে নিজ ছেলের বিরুদ্ধে এভাবে অনুযোগ করছিলেন ষাটোর্ধ্ব বাবা নূর ইসলাম বিশ্বাস। তিনি ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরজ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা।

খবর আজকের পত্রিকার।

জানা গেছে, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে নূর ইসলামের। বড় ছেলে পরিবার নিয়ে অন্যত্র থাকেন। অসুস্থ স্ত্রী রিজিয়া বেগমকে নিয়ে অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে নূর ইসলামের সংসার। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি।

নূর ইসলামের অভিযোগ, ছোট ছেলে সিঙ্গাপুরপ্রবাসী সজিব বিশ্বাসের (২৮) বিরুদ্ধে। তিনি জানান, বসতবাড়ির জমি লিখে না দেওয়ায় গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ছোট ছেলে ও ছেলের শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নূর ইসলাম বলেন, ‘জমিজমা বিক্রি করে ২০১৬ সালের দিকে ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠিয়ে দিই। এর মধ্যে বাড়িতে এসে পরিবারের নিষেধ অমান্য করে একই গ্রামের এক তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করে সে। পরে প্রবাসে গিয়ে আমাদের [বাবা-মা] সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ছয় বছর পর গত ২৯ মে দেশে এসেই শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। এর মধ্যে বাড়িতে এসে বসতভিটার জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।’

নূর ইসলাম বলেন, ‘আমার জমিই এইটুকু। আমি যদি এই জমি লিখে দেই, তাইলে আমারে কালকেই ঘেটি [ঘাড়] ধরে বাইর কইর‍্যা দিবে। আমি কোথায় যাব, আমারে তো পথে ফেলায় দিবে। জমি লেখা ছাড়াই তো বাড়ি থাকতে পারি না। আমি সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে এ রকম যেন আর কারও সঙ্গে না হয়।’

নির্যাতনের বর্ণনা দিয়ে নূর ইসলাম বলেন, ‘ছেলের বউ এসে আমাকে গালিগালাজ করে। জমি লিখে না দিলে আমারে গলা টিপে মাইর‍্যা ফেলবে। তহন [তখন] ফোন দিয়ে লোকজন আনে। তারা আমার বুকের পাশে হাতড়ি দিয়ে বাড়ি দেয়, আমার ঘাড়ে কিলায় [কিল-ঘুষি]। আমার ছেলেই সবকিছু করাইছে। আমি হাসপাতালে আসার পরে ট্রাক এনে আমার গরুও নিতে গেছিল। তহন মাইনষে [প্রতিবেশীরা] ঠেকায় রাখে [বাধা দেয়]।’

এ বিষয়ে তিনি ওই দিন বিকেলে থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন নূর ইসলাম। এজাহারে ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী তানজিলা, শ্যালক জিহাদ শেখ, শ্বশুর হালিম শেখ, স্থানীয় মানিক মণ্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সজীব বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। এ ছাড়া বাড়িতে গিয়েও কাউকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

জানতে চাইলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যতটুকু জেনেছি, এটা পারিবারিক বিরোধ।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে