নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। এই পরিস্থিতি কাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধীদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।