বিডিজেন ডেস্ক

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জনের রচনায় আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে জীবনধর্মী নাটক ‘শেষ বিকেলের অতিথি’।
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়। মানবজীবনের এমন এক গভীর বাস্তবতা নিয়ে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে নির্মিত হয়েছে এ মাসের নাটক শেষ বিকেলের অতিথি। নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মিলা নোভা, রাকিব শিকদার, মোহাম্মদ ফোরকান, আফরোজা জালাল, মো. হোসেন, দীপা, শিপ্রা ভট্টাচার্য, রোমেনা আফাজ রুমি ও শিশু শিল্পী শ্রেষ্ঠা।
বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনার প্রযোজনায় নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। বিজ্ঞপ্তি

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”