logo
খবর

‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল আসছে, থাকছেন জয়া-চূর্ণী

প্রতিবেদক, বিডিজেন২৮ মে ২০২৫
Copied!
‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল আসছে, থাকছেন জয়া-চূর্ণী

দুই বছর আগে টালিউডে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি দর্শকের বেশ প্রশংসা কুড়িয়ে নেয়। বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। সিনেমাটির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানে সিক্যুয়েলের সম্ভাবনাও ছিল। এরপর থেকেই মূলত দর্শকের অপেক্ষা। এবার সেই অপেক্ষা ফুরাতে চলেছে। অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা। এবার শিরোনাম ‘আজও অর্ধাঙ্গিনী’।

বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও। সিনেমাটির লুক টেস্টের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। 

ভারতীয় গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল ‘অর্ধাঙ্গিনী’। তার সিক্যুয়েলের অংশ হতে পারাটা বেশ আনন্দের। আগের ছবিটা দর্শক আপন করে নিয়েছিলেন। এবার তাদের সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

সব ঠিক থাকলে ১৫-১৬ জুন নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে। এতে জয়া আহসানের পাশাপাশি দেখা যাবে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন ও শুভ্রজিৎ দত্তকেও।

পরিচালক কৌশিক কী প্রথম ছবির সময়েই দ্বিতীয় কিস্তির ভাবনা ভেবেছিলেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরিচালকরা সবসময়ই পরের অংশ ভেবে রাখেন। একটা গল্প কত দূর যেতে পারে, এটা মাথার মধ্যে থাকে। অর্ধাঙ্গিনী সফল না হলে হয়তো সেই ভাবনা বাস্তবে রূপ পেত না। প্রথমটি সফল হওয়ার পরই দ্বিতীয় ছবিটি করার কথা ঠিক করি। তবে অন্তত দুই বছরের একটা বিরতি দরকার ছিল।’     

এদিকে, জয়া আহসান বর্তমানে তাঁর আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ডাবিং করেছেন। এ ছাড়া, তাঁর ‘ডিয়ার মা’ ছবির পোস্ট প্রোডাকশন চলছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে