logo
খবর

মহেশখালীতে শাবলের আঘাতে যুবক খুন, আটক ৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫
Copied!
মহেশখালীতে শাবলের আঘাতে যুবক খুন, আটক ৩
মহেশখালীতে শাবলের আঘাতে নিহত যুবক নুরুন্নবী। ছবি: প্রথম আলো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাবলের আঘাতে নুরুন্নবী (২০) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

নুরুন্নবী ওই এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে।

মহেশখালী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় মোহাম্মদ সাগর নামের এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। সাগর ওই তরুণীর বাড়ি থেকে ফেরার পথে নুরুন্নবীসহ স্থানীয় লোকজন তাকে জেরা করেন। এ সময় তাদের সঙ্গে সাগরের কথা–কাটাকাটি হয়।

খবর পেয়ে সাগরের আত্মীয়স্বজন স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের একজন শাবল দিয়ে নুরুন্নবীর বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নুরন্নবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর বুধবার ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় বুধবার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগরের লোকজনের শাবলের আঘাতে নুরুন্নবী নামের এক যুবক নিহত হয়েছেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহত নুরুন্নবীর বুকে শাবলের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে