logo
খবর

আপন ভাই–বোন ফ্ল্যাট, জমি, টাকা দিলে কর নেই

প্রতিবেদক, বিডিজেন০৩ জুন ২০২৫
Copied!
আপন ভাই–বোন ফ্ল্যাট, জমি, টাকা দিলে কর নেই
বাজেট ২০২৫-২৬

নতুন বাজেটে স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও আপন বোনকে করমুক্ত দানের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, আপন ভাই-বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে।

এত দিন স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের বাইরে অন্য কেউ দান করলে তা কর বসত। এখন থেকে আপন ভাই-বোনের দান করমুক্ত থাকল।

এর ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাই-বোনেরা অর্থ পাঠাতে পারবেন। কর দিতে হবে না।

প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় নিজেদের ভাই-বোনকে বিভিন্ন সময় অর্থ পাঠান ও দামি উপহার দেন। আবার প্রবাসী শ্রমিকেরা অনেক সময় রেমিট্যান্সের অর্থ নিজেদের ভাই-বোনের হিসাবে পাঠান। কিন্তু রেমিট্যান্সের অর্থ করমুক্ত থাকলেও বিষয়টি পরিষ্কার ছিল না। এবার দান করের আওতায় তা পরিষ্কার করা হলো।

বাড়তি কর পরের বছর সমন্বয় করা যাবে-এমন সুযোগ রাখা হয়েছে। আপনি উৎসে বা অগ্রিম কর হিসেবে সরকারের কোষাগারের টাকা জমা দিয়ে ফেলেছেন। কিন্তু বছর শেষে দেখা গেল আপনার মোট করের বেশি আগেই দেওয়া হয়ে গেছে। এ ধরনের অসুবিধা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের জমা করা অতিরিক্ত কর পরের বছরে সমন্বয় করা যাবে। বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে