logo
খবর

২০২৫ সাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির ঘোষণা ডিএইচএলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
২০২৫ সাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির ঘোষণা ডিএইচএলের

আন্তর্জাতিক এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠানটি এবার ভাড়া বাড়িয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। ক্রমবর্ধমান পরিচালন খরচ সমন্বয়ের জন্য ডিএইচএল এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএইচএল। এতে তারা জানায়, ইউএস ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক বলেছেন, ‘চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ডিএইচএল বিশ্বব্যাপী স্থিতিশীল সেবা প্রদান ও নির্ভরযোগ্য লজিস্টিক সেবায় বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা বার্ষিক ভাড়া যেমন সমন্বয় করছি, তেমনি বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাহকদের জন্য নেটওয়ার্ক জোরদারকরণে গুরুত্ব দিচ্ছি।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী ২২০টি দেশ ও অঞ্চলের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ডিএইচএল বার্ষিক খরচ সামঞ্জস্য করে থাকে। —বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে