বিডিজেন ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গতকাল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন নাসরুল্লাহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে সামরিক বাহিনী। শুক্রবার বৈরুতে চালানো বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসী কার্মকাণ্ড চালাতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলার মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। এ হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার।’
এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে্ও জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।