logo
জেনে নিন

বিদ্যুৎ সাশ্রয় করে যেভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ নভেম্বর ২০২৪
Copied!
বিদ্যুৎ সাশ্রয় করে যেভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করবেন

আমাদের জীবনযাপনের কৌশল সহজ করতে আমরা অনেক যন্ত্রের ওপর নির্ভর হয়ে পড়েছি। তেমনই একটি যন্ত্র হলো ওয়াশিং মেশিন। যা আমাদের সময় ও শ্রম দুইটিই কমিয়েছে।

  • ওয়াশিং মেশিনে জামা পরিষ্কার ও শুকানোর জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়।চলুন জেন নিই, বিদ্যুৎ সাশ্রয় করে কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করবেন।
  • প্রতিবার ওয়াশিং মেশিন ভরে কাপড় দিয়ে একসঙ্গে ধুয়ে ফেলুন। মেশিনে কাপড় কম দিয়ে বারাবার ধুলে বিদ্যুৎ খরচ বেশি হবে। এতে পানি খরচও বাঁচবে।
  • গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয়ার চেষ্টা করুন। সাধারণত হাতে ধোয়ার সময় আমরা ঠান্ডা পানিই ব্যবহার করি। তাই ওয়াশিং মেশিনে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুলে পানি গরম করা লাগবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।
  • কাপড় মেশিনে ধুয়ে প্রাকৃতিকভাবে শুকানোর ব্যবস্থা করুন। সূর্যের আলোয় কাপড় শুকান। খরচ বাঁচবে।
  • উচ্চ দক্ষতাসম্পন্ন ওয়াশিং মেশিন কিনুন। এতে পানি ও বিদ্যুৎ কম খরচ হবে।
  • ওয়াশিং মেশিন নিয়মিত পরিষ্কার করুন। ফিল্টার ও ড্রাম নিয়মিত পরিষ্কার না করলে মেশিনের কার্যক্ষমতা বাড়ে। তাতে বিদ্যুৎ খরচ হয় বেশি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫