logo
জেনে নিন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ মার্চ ২০২৫
Copied!
গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

আপনার প্রতিটি ঘরেই অ্যানার্জি সেভিং বাতি লাগান। এর চেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে যদি ঘরে এলইডি লাইট লাগাতে পারেন। এই বাতিগুলো লোডশেডিংয়েও আপনার ঘর আলো করে রাখতে পারে। এই বাতির ব্যবহারে তাই আলাদা করে চার্জার বাতি, টর্চ লাইট চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। ফলে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় করতে পারবেন।

বিদ্যুৎ সাশ্রয়ী এমন ফ্যানগুলোকে ঘরে ব্যবহারের জন্য প্রাধান্য দিতে পারেন। এছাড়া একটানা ফ্যান চালিয়ে রাখলে ঘর স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়ে যায়। তাই টানা ৩ ঘণ্টা চালু থাকার পর ১ ঘণ্টা বিরতি দিয়ে ফ্যান ব্যবহার করুন। ফ্যান বন্ধ অবস্থায় সেই ঘরে না থেকে অন্য ঘরে থাকুন। ঘরে জানালা থাকলে তা খুলে দিন।

আবহাওয়া ঠান্ডা থাকলে বা বৃষ্টির দিনগুলোতে ফ্যান বন্ধ রাখতে পারেন। খালি ঘরে ফ্যান বা লাইট বন্ধ করেও আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।

গরমে এসি ব্যবহারের পরিবর্তে এয়ার কুলার মেশিনকে প্রাধান্য দিলে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে। আর আইপিএস ব্যবহারের পরিবর্তে এলইডি লাইট আর চার্জার ফ্যানের ব্যবহারেও আপনার আরামে কোনো ঘাটতি না রেখেই আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন।

ঘরে একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট এক সঙ্গে চললে ঘর অনেকটাই গরম হয়ে যায়। তাই ঘরে কখনও একসঙ্গে এত প্রোডাক্ট চালু রাখবেন না। এছাড়া মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন খুব প্রয়োজন না হলে এর ব্যবহার বন্ধ রাখতে পারেন। ইলেকট্রনিক ব্লেন্ডারের পরিবর্তে প্রাধান্য দিতে পারেন হাতে ব্যবহৃত ব্লেন্ডার আর জুসার মেশিনগুলোকেও।

তথ্যসূত্র: এবিপি লাইভ

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫