বিডিজেন ডেস্ক

মন মেজাজ খারাপ থাকলে কোন কাজে ঠিক মতো মন বসে না। এমন পরিস্থিতিতে অনেকে রেস্তোরাঁয় গিয়ে কফি পানে মন ভালো করতে চান। তবে এমন অবস্থায় পকেট থেকে বেশ’কটি টাকা বের হয়ে যায়।
হেলথশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ফোর্টিস হেলথকেয়ার হসপিটালের মানসিক স্বাস্থ্য ও আচরণ বিজ্ঞান বিভাগের প্রধান ও ক্লিনিকাল সাইকোলজিস্ট ডা. কামনা ছিবের বলছেন, মন ভালো করার কিছু প্রাকৃতিক উপায় আছে। আর সেগুলো পেছনে খরচও করতে হয় না। চলুন জেনে নিই, বিনা খরচায় যেভাবে মন ভালো রাখবেন।
হাঁটতে বেরিয়ে যান
ঘরে যদি কিছু করার না থাকে, তবে মন ভালো করতে হাঁটতে বেরিয়ে যান। বাইরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করবে।
গান শুনুন
মন ভালো করতে যে কোনো স্থানেই পছন্দের গান শোনা যায়। হাতের কাছে হেডফোন রাখা আর নিজের সুবিধা মতো গান চালিয়ে কিছুটা বিশ্রাম নেওয়া মন প্রশান্ত রাখতে সহায়তা করে।
বই পড়ুন
বই পড়ার মাধ্যমে একটা কল্পনার জগত সৃষ্টি হয়। আগে পড়া হয়নি বা সম্পূর্ণ শেষ করা হয়নি এমন কোনো ভালো কিছু পড়ার মাধ্যমে নিজেকে বইয়ের মাঝে ডুবিয়ে রাখা যায় আর সেটা মন ভালো করতে সহায়তা করে।
বন্ধুদের সাথে দেখা করুন
নিজেকে চাঙা করতে ও মন খারাপের রেশ কাটাতে ঘরে বসে না থেকে বরং বন্ধুদের সাথে দেখা করা ও ভালো বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন।
রান্না করুন
বেশি মন খারাপ লাগলে রাঁধতেও শুরু করতে পারেন। অনেক সময় রান্না করাও আপনার মেজাজকে ভালো করে দিতে পারে।
হাসতে পারেন
হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি কখনো কখনো চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ভালো রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে। তাই হাসুন।

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।